মধুখালীতে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি মোঃ সহিদুল ইসলামঃ গত ২২মার্চ মঙ্গলবার পৌরসভার শ্রীপুর গ্রামে অবস্থিত ১৯৯৬ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়ে এই প্রথম শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ২৩৬ এর মধ্যে ২১৭ভোটার তাদের ভোট প্রয়োগ করেন । মজিবর রহমান সেক- ১৪৩, শাহ আলম মন্ডল -১৩৬, রেজাউল মোল্যা -১২৬, মোঃ আছাদুজ্জামান- ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।

এছাড়া সংরক্ষিত মহিলা আসনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে ১৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইয়াসমিন বেগম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোজিনা বেগম পেয়েছেন ৬৫ ভোট। উল্লেখ্য ৫৫ টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।