একত্রিত হয়ে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব -স্থানীয় সরকার মন্ত্রী

পিআইডিঃ স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বর্ষা এলে এডিস মশা ও ডেঙ্গুর সমস্যা দেখা দিতে পারে। তাই সবাইকে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কারণ সম্মিলিতভাবে কাজ করলে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

আজ কুমিল্লার লাকসাম উপজেলার নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনগত কারণে অনেক রকম রোগব্যাধি নতুন করে দেখা দিচ্ছে। সরকার এ বছর বর্ষা আরম্ভ হওয়ার পূর্বে দেশব্যাপী বাহক নিয়ন্ত্রণের মাধ্যমে মশাবাহিত রোগে কেউ যেন আক্রান্ত না হয় এর জন্য সতর্কতা অবলম্বন করছে। তিনি বলেন, এখানে জনগণকে অংশগ্রহণ করতে হবে। ছাত্রছাত্রী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করতে হবে। পরে মন্ত্রী নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের একাডেমিক কাম প্রশাসনিক ভবন, ছাত্রাবাস ও অধ্যক্ষের বাসভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।