মেহের আমজাদ,মেহেরপুর (১৮-০২-১৮): মেহেরপুর জেলা বিএনপি গতকাল রবিবার সকাল ১০টার দিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিএনপি’র নেতা-কর্মীরা জেলা প্রশাসক পরিমল সিংহ’র কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক পরিমল সিংহ স্মারকলিপি গ্রহণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মদ বিজন, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, আ্যাড. মিজানুর রহমান সহ বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নেতা-কর্মীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।



