আন্তর্জাতিক অনুবাদ দিবস আজ

আন্তর্জাতিক অনুবাদ দিবস আজ

আজ ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুবাদ দিবস। ভাষা সংকট এখন এক অন্যতম সমস্যা। ভাষা একে অপরের সভ্যতার প্রশংসা করে বিভিন্ন সংস্কৃতির পারস্পরিক বোঝাপড়ায় সহায়তা করে। তাই সেইসব অনুবাদকদের সম্মান জানাতেই ৩০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব অনুবাদ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে।

অনুবাদ শিল্প ও বিভিন্ন ভাষার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ট্রান্সসেলেটরস ৩০ সেপ্টেম্বর তারিখটিকে আন্তর্জাতিক অনুবাদ দিবস হিসাবে বিশ্বব্যাপী উদযাপন করে। এই দিনটিতে ভাষা বিশেষজ্ঞদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি বিভিন্ন সভা সেমিনার আয়োজন করা হয়ে থাকে।

১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর থেকে তারা এই দিনটি পালন করে এলেও বিশ্বব্যাপী অনুবাদ দিবসের প্রথম আনুষ্ঠানিক উদযাপন হয়েছিল ১৯৯১ সালে। তারপর বেশ কিছু বছর কেটে যাবার পর ২০১৭ সালের ২৪ মে জাতি সংঘ আনুষ্ঠানিকভাবে ৩০ সেপ্টেম্বর তারিখটিকে আন্তর্জাতিক অনুবাদ দিবস হিসেবে স্বীকৃতি দেয় অনুবাদক জেরোমের স্মরণে।

অনুবাদ ছাড়া আমি আমার নিজের দেশের সীমানায় সীমাবদ্ধ থাকব। নিজের ভাষার বাইরে বাইরের দুনিয়া আমার কাছে অনেকটাই অন্ধকার। তাই অনুবাদক আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী। তিনি আমাকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেন।’ এমন কথা বলেছিলেন ইতালীয় লেখক ইতালো ক্যালভিনো। তাঁর সময়ের লেখকের সর্বাধিক রচনা অনূদিত হয়েছিল বিভিন্ন ভাষায়। তাঁর রচিত `আওয়ার অ্যানসেস্টরস ট্রিলজি’ খুব জনপ্রিয় হয়েছিল এক সময়। এই লেখকেরই `ইনভিজিবিল সিটিস(১৯৭২)`ইফ অন উইন্টারস নাইট এ ট্রাভেলার’ (১৯৭৯) সব জনপ্রিয় বই অনুবাদ হয়ে বিভিন্ন ভাষার পাঠকদের কাছে সমাদৃত হয়েছে।

আধুনিক প্রযুক্তির যুগে বিশ্বের দরজা উন্মুক্ত হচ্ছে আরও বিস্তৃত ভাবে এক দেশের মানুষ কাজের সূত্রে এক দেশে থেকে আরেক দেশে ছুটে যাচ্ছে কিন্তু সেখানে প্রধান সংকট ভাষার প্রতিবন্ধকতা। দোভাষীর সাহায্য নেওয়া ছাড়া উপায় থাকে না। গুগল আজ সেই দোভাষীর কাজে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে। এক ভাষা থেকে আরেক ভাষায় অনায়াসে অনুবাদ করে দেয়। সেই অনুবাদের সাহায্যেই আমরা বিশ্বের যাবতীয় অচেনা অজানা ভাষার সাহিত্য পাঠ করে থাকি।

বিশ্বের প্রথম অনুবাদিত বই সম্ভবত `গিলগামেশ’। গিলগামেশ ছিল মেসোপটেমিয়া পুরাণের একটি প্রধান চরিত্র। এই গিলগামেশ মহাকাব্য আনুমানিক খ্রিস্টপূর্ব ২০০০ সালে রচিত হয়েছিল কিউনিফর্ম লিপিতে। গিলগামেশ ছিলেন উরুক রাজ্যের রাজা। তাঁর দুঃসাহসিক স্বর্গাভিযানের কাহিনি। আজ বাংলা ভাষাতেও আমরা গিলগামেশ পড়তে পারি। এই অনুবাদের কারণেই যা আজ বিশ্ববিশ্রুত।

বাইবেল, ইলিয়াড-ওডিশি, রামায়ন, মহাভারত এর মতো মহাকাব্যের পাশাপাশি পৃথিবীর সমস্ত উল্লেখযোগ্য গ্রন্থই বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। আজ শুধু ধর্ম সাহিত্যই নয়, বিজ্ঞান, প্রযুক্তির মতো বইও বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে কাজে লাগে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।