মেহেরপুর: মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলাল উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উজলপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পূস্পমাল্য অপর্ন করা হয়। পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহন করে। এসময় বিহগলে করুন সুর বেজে উঠে। জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে.এম আতাউল হাকিম লাল মিয়া, সাবেক কমান্ডার রশির আহম্মেদ, সাবেক উপজেলা কমান্ডার আবুল কাসেম সহ মরদেহে উজলপুর মাধ্যমিক বিদ্যালয় ও উজলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পৃথক পৃথক ভাবে পূস্পমাল্য অর্পন করেন। পরে জানাযা শেষে উজলপুর কবর স্থানে দাফন করা হয়।


