× Banner
সর্বশেষ
দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি – তথ্যমন্ত্রী মান্দায় পাউবোর জমি দখল করে ধানের আড়ত নির্মাণ, উচ্ছেদের দাবিতে অভিযোগ

মূলধারার গণমাধ্যমের কার্যক্রমে বাধা মোকাবিলায় সরকার জিরো টলারেন্স গ্রহণ করবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ১ জুন, ২০২৬
মূলধারার গণমাধ্যমের কার্যক্রমে বাধা মোকাবিলায় সরকার জিরো টলারেন্স গ্রহণ করবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যমের কার্যক্রমে অনৈতিক বাধা মোকাবিলায় সরকার জিরো টলারেন্স গ্রহণ করবে।

বর্তমান সরকারের অধীনে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন ও নিয়ন্ত্রণহীনভাবে কাজ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ ছাড়া মিথ্যা মামলায় কাউকে কোনো প্রকার হয়রানি করতে দেওয়া হবে না।

আজ তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার জন্য মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।

রাজধানীর একটি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গণমাধ্যমের কাজই হচ্ছে সবকিছু জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা এবং এই কাজে সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের সকলের দায়িত্ব।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি এই ঘটনার বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মন্ত্রী দেশের উন্নয়নে গণমাধ্যমের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকর্মী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।


এ ক্যটাগরির আরো খবর..