মুস্তাফিজ জাতীয় বীর: পরিকল্পনামন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ দেশ ও দেশের বাইরে মুস্তাফিজ বন্দনা চলছেই। এবারে একনেক সভায় মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের একথা জানান।

মুস্তাফিজকে জাতীয় বীর বলে ঘোষণা দিয়েছেন তিনি। এবং দেশের ক্রিকেটে মুস্তাফিজের অবদানের জন্য সবাইকে কৃতজ্ঞ থাকা উচিত বলে মনে করেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মুস্তাফিজ এই মুহূর্তে আমাদের জাতীয় বীর। মুস্তাফিজ আমাদেরকে অনেক সম্মানে সম্মানিত করেছেন। আমাদের দেশকে অনেক উঁচুতে নিয়ে গেছেন। সুতরাং তার কাছে আমাদের সকলের কৃতজ্ঞতা। আমরা দোয়া করি সে যেন তার এই ফর্ম ধরে রাখতে পারে। আজকে এই মুহূর্তে সারাবিশ্বে মুস্তাফিজ সন্দেহাতীতভাবে একজন বোলার হিসেবে নাম্বার ওয়ান।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।