× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

ইতিহাস গড়ার পথে এগিয়ে যেতে ব্যর্থ হলো ম্যানসিটি

admin
হালনাগাদ: বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

ডেস্ক রিপোর্টঃ ইতিহাস গড়ার পথে একধাপ এগিয়ে যেতে ব্যর্থ হলো স্বাগতিক ম্যানচেস্টার সিটি। এতিহাদ স্টেডিয়ামে সেমি ফাইনালের প্রথম লেগে সিটিজেনরা গোল শূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদের সাথে। ৬ মে শুক্রবার বার্নাব্যুতে ২য় লেগে মুখোমুখি হবে দু’দল।

রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতার ধার ও এতিহাদে ম্যানচেস্টার সিটি স্বাগতিক হওয়ার ভার নিয়ে, চ্যাম্পিয়ন্সলিগের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি দু’দল। রিয়ালের গোল মেশিন রোনালদোর ইনজুরির সাথে ভিনসেন্ত কম্পানির দলে ফেরায়, শুরু থেকেই উজ্জীবিত পেল্লেগ্রিনির শীষ্যরা।

ম্যাচের শুরুতে লস ব্লাঙ্কাসদোর কিছুটা অগোছালো ফুটবলে সুযোগে আক্রমণ শানে সিটিজেনরা। ৮ ও ২৩ মিনিটে গোলের সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ অ্যাগুয়েরো ও সিলভা। ৩৯ মিনিটে প্রতিপক্ষের আক্রমণ নয় ইনজুরি প্রথম আঘাত হানে সিটিজেনদের। মাঠ ছাড়তে বাধ্য হন স্প্যানিশ স্টাইকার ডেভিড সিলভা। এরপর, অ্যাগুয়েরোকে একরকম বোতল বন্দি করে স্বাগতিকদের রুখে দেয়ার পরিকল্পনাটা বাস্তবায়ন করেন পেপে ও রামোস।

এদিকে, রোনালদোর অনুপস্থিতে লস ব্লাঙ্কোসদের সব আক্রমণ গুলোই হারাচ্ছিলো কাঙ্ক্ষিত লক্ষের ঠিকানা। নিজের সাথে লড়াই করতে থাকা বেনজেমারের সাথে অনুজ্জ্বল ছিলেন মিলিয়ন ডলার বয় গ্যারেথ বেল। ফলে গোল শূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে অভিজ্ঞতার সামনে ফিকে হতে থাকে স্বাগতিক হওয়ার উন্মাদনা। কিন্তু, মাদ্রিদিস্তানদের সাফল্যের পথে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান সিটিজেন গোলরক্ষক জো হার্ট। ৫৩ মিনিটে অধিনায়ক রামসের দুর্দান্ত হেড রুখে দেন হার্ট। এরপর বোনালদো ও বেনজেমার বিহীন রিয়ালের আক্রমণভাগ, কঠিন পরীক্ষা নিতে থাকে স্বাগতিকদের রক্ষণভাগের। কিন্তু, পায়নি সাফল্যের দেখা।

ফলে গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দু’দলকে। যা রিয়াল বস জিদানকে স্বস্তি দিলেও, চিন্তার ভাজ বাড়িয়েছে সিটিজেন বস পেল্লেগ্রিনির কপালে। কারণ এখন ম্যানচেস্টার সিটির ইতিহাসটা যে রচনা করতে হবে বার্নাব্যুতে।


এ ক্যটাগরির আরো খবর..