মুজিব বর্ষকে সামনে রেখে সরকারের লক্ষ্য উন্নত জাতি গঠন -তথ্যমন্ত্রী

মুজিব বর্ষকে সামনে রেখে সরকারের মূল লক্ষ্য হলো দেশকে বস্তুগত উন্নয়নের পাশাপাশি একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলা।  বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রাজধানীর শিল্পকলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি লাইব্রেরিতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে সংগৃহীত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর রচিত গ্রন্থের পাঠ পর্যালোচনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যন্ত্র ব্যবহারের সাথে সাথে মানুষও যন্ত্র হয়ে যাচ্ছে, তাই বই পাঠে আরো বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর হত্যাকা- ঘটিয়েছিল। একটি কমিশন গঠন করে বঙ্গবন্ধুর প্রকৃত খুনি ও পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে হবে। পাশাপাশি এ বিষয়ে গবেষণা করে বইয়ের মাধ্যমে তুলে ধরলে জড়িতদের মুখোশ উন্মোচন হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।