‘কোনো ষড়যন্ত্র দেশের উন্নয়ন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বিন্দুমাত্র ভীত করতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশে পরিণত করতে চায়। যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে তারা দেশ ও জাতির শত্রু, মুক্তিযুদ্ধের চেতনার শত্রু । বললেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।
আজ টাঙ্গাইল জেলার নিজ নির্বাচনি এলাকায় মধুপুর উপজেলার শোলাকুড়ি ও আলোকদি ইউনিয়নে এবং ধনবাড়ী উপজেলার বলিভ্র ও বীরতারা ইউনিয়নে দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণকালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে । বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকল দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিয়েছে এবং ভবিষতেও দেবে।’
মন্ত্রী বলেন, এক সময় সারের জন্য প্রাণ দিয়েছে এদেশের কৃষক, এখন দেশের অর্থনীতির চাকাকে সচল রাখবে কৃষক। সরকার চায় যখন যে সমস্যা সৃষ্টি হবে তার স্থায়ী সমাধান করতে। বাংলাদেশ হবে উন্নত স্বনির্ভর দেশ।




