× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

মুজিবনগর ক্যাথলিক চার্চে ডাকাতি, আটক ৪

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

মেহেরপুরের মুজিবনগর ভবরপাড়া ক্যাথলিক চার্চে ডাকাতি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার্চের দুই নৈশ প্রহরিসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- চার্চের নৈশ প্রহরি ব্রোনো মণ্ডল ও হারু মণ্ডল এবং ভবরপাড়ার বিকাশ মণ্ডল ও বাগোয়ান গ্রামের ফারুক হোসেন।

চার্চের সিস্টার মমতা বলেন, পাঁচ/সাতজন ডাকাত রাতে গেটের তালা ভেঙে চার্চে ঢুকে আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা চার্চে থাকা প্রায় দেড় লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুটে নেয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বাংলানিউজকে জানান, তালা ভাঙার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত চার্চের সামনে অবস্থান নেয়। ডাকাতরা পালানোর সময় তাদের মধ্যে বিকাশ ও ফারুক নামে দু’জনকে আটক করা হয়। পরে চার্চের দুই নৈশ প্রহরিকেও জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..