মিঠাপুকুরে প্রশাসনের তড়িৎ তৎপরতায় মামলার প্রধান আসামী গ্রেফতার

রংপুর প্রতিনিধিঃ মিঠাপুকুর উপজেলার প্রশাসনের তড়িৎ তৎপরতায় মামলার প্রধান আসামী কালাম মিয়া(৫০) গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী শ্রী অলক কুমার মহন্ত(৩২) ও ঘটনা এলাকার জনসাধারন’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

জানা যায় যে, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের এক অসহায় হিন্দু  পরিবারের শিশু(৪)সহ পরিবারের সদস্য ও ব্যবসা প্রতিষ্ঠান লুণ্ঠনের  বিষয়ে গত 12 জানুয়ারী মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ হয়। মামলার বাদী জানায় যে, অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জরুরী ভিত্তিতে তদন্তের জন্য অফিসার নিয়োগ করেন,  ১৩ জানুয়ারী এজাহার পূর্বক মামলা গ্রহণ করে  ১ জন আসামী গ্রেফতার করেন এবং আজ রবিবার দুপুরে মামলার প্রধান আসামী কালাম কে পুলিশ  প্রশাসন অনেক পরিশ্রম করে গ্রেফতার করেন।

মামলার প্রাথমিক তথ্য বিবরনী দেখে জানা যায় যে, মিঠাপুকুর থানার মামলা নং-১৬, বাদী শ্রী অলক কুমার মহন্ত(৩২), পিতা- মৃতঃ পাঁচু গোপাল মহন্ত, মির্জাপুর, মিঠাপুকুর, রংপুর,  ধারা সমূহ-১৪৩;৪৪৮;৩২৩;৩০৭;৩৫৪;৩৮০;৫০৬;১১৪ দঃবিঃ। আসামী- ১। মোঃ কালাম মিয়া(৫০), পিতা- মৃতঃ রশিদ মিয়া, ২। মোঃ পলাশ মিয়া(২৮), পিতা- মোঃ কালাম মিয়া, ৩। মোছাঃ পাকিজা বেগম(৪৭), স্বামী- মোঃ কালাম মিয়া, ৪। মোছাঃ কানিজ বেগম(২২), পিতা- মোঃ কালাম মিয়া, সর্ব সাং- মির্জাপুর, মিঠাপুকুর, রংপুরসহ অজ্ঞাতনামা ৩/৪জন।  

সংখ্যালঘু, অসহায় ও হিন্দু পরিবার নির্যাতন প্রতিরোধে প্রশাসনের এই তড়িৎ তৎপরতা, সুষ্ঠু পদক্ষেপ, সেবা ও দায়িত্ববোধের জন্য মিঠাপুকুর প্রশানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ‘জাতীয় হিন্দু মহাজোট’সহ অনেক সংগঠন ও সুধিসমাজ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।