মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলকে সংবর্ধনা

মেহের আমজাদ. মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামবাসীর আয়োজনে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুলকে সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যা রাতে আলমপুর মধ্যপাড়ায় ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্রাম আওয়ামীলীগ নেতা আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নব নির্বচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, মোনাথালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিয়ার রহমান মতিন, যুবলীগ নেতা মাহফিজুর রহমান মাহবুব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা সাকিবুর রহমান, ইদ্রিস আলী প্রমুখ। এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।