× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শনিবার, ২৭ জুন, ২০২৬
মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত ৮ দলীয় বাংলাদেশের ঐতিহ্যবাহী জাতীয় খেলা হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুন শনিবার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গনে বিকাল তিনটা হতে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বোয়ালমারী হা- ডু-ডু দলকে ৫-১ ব্যবধানে পরাজিত করে লক্ষীনারায়ণপুর হাডুডু দল।

এই আয়োজনে মধুখালী উপজেলা যুবদলের আহ্ধ বায়ক এস,এম মুক্তার হোসেন মুক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্না গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আরিয়ান খাঁন, খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, অনুষ্ঠানটি পরিচালনা করেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব তালুকদার, এছাড়া খেলা পরিচালনা করেন, মো: জিহাদ তালুকদার ও আঁকা মোল্লা। খেলায় রেফারির দায়িত্ব ছিলেন নজরুল ইসলাম, সার্বিক ধারাভাষ্য প্রদান করেন জনপ্রিয় ধারাভাষ্যকর শিক্ষক হাবিবুর রহমান হাবিব।

এই আয়োজনে অতিথিদেরকে ক্রেস্ট উপহার দেয়া হয় এবং বিজয়ী দলকে মোটরসাইকেল ও রানার্সআপ দল কে ফ্রিজ উপহার দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..