মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ

মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ
পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ।পাগলি বলে যায়নি ছেড়ে,প্রসব ব্যাথার ঢেউ।রাস্তায় ঘুরে কাটে দিন,আর রাস্তায় কাটে রাত।পাগলি বলে স্বামী হয়নি,পায়নি সংসার স্বাদ।
পাগলিও কি করেছিল যৌন আহবান? নিলাদ্র নাজিমের জনরিয় একটি কবিতার কয়েকটি লাইনের বাস্তবায়ন হয়েছে, মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা বাসস্টান্ডে।কোন এক মানুষরুপী জানোয়ারের লালসার শিকার হয়ে এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ওই পাগলী মাদারীপুরের কালকিনি  পৌর এলাকার ভূরঘাটাসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন।শুক্রবার ভোরে প্রসব ব্যাথা উঠলে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে সহযোগীতা করেন।কোলজুড়ে আসে এক কন্যা সন্তান।সে শুধু তার নাম জোহরা বলতে পারে।আর কিছুই বলতে পারে না।
নবজাতকের বাবার পরিচয় সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তবে নবজাতকের বাবার পরিচয় সম্পর্কে কোউ কিছু বলতে পারেননি। প্রশাসনের কাছে ওই মানসিক ভারসাম্যহীন নারী ও তার নবজাতকের সঠিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার আহবান জানান। এঘটনার সাথে জড়িত ব্যক্তিরকে সনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তিরও দাবী করেন এলাকাবাসী।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সনদ বৈদ্য জানান,মানসিক ভারসাম্যহীন এক নারী ও নবজাতক শিশুসহ সকাল ১০ টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মা কিছুটা অসুস্থ। তার দুই পায়েই সেলুলাইটিস হয়েছে।তাকে  হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।আমরা উর্ধতন কতৃপক্ষের নির্দেশে মা ও নবজাতকের সার্বক্ষনিক খোঁজখবর রাখছি।
এব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন বলেন, আমরা খবর পেয়েই প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।মা ও শিশুর চিকিৎসাসহ প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা অব্যাহত আছে। আমরা তার কোন নিকট আত্মীয়-স্বজনের খোঁজ করছি।তিনি সুস্থ হলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।