মাড়িয়ালা হাইস্কুলে ইউপি চেয়ারম্যান সাকিল সভাপতি নির্বাচিত

আশাশুনি ব্যুরো: আশাশুনির মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক নেতা আবু হেনা সাকিল পুনঃরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

বুধবার স্কুলের নির্বাচনী প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম. বাকী বিল্লাহ’র পরিচালনায় মাধ্যমিক শিক্ষা অফিসে স্কুলের সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র আহবান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আহসান হাবিব, প্রধান শিক্ষক অজিয়ার রহমান, বিশিষ্ট ঠিকাদার আব্দুস সালাম, নির্বাচিত অভিভাবক সদস্য আব্দুস ছাত্তার সানা, উজ্জল মাহমুদ, মুজিবর রহমান, সুভাষ চন্দ্র মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্য সালমা আক্তার, শিক্ষক প্রতিনিধি আব্দুর রব, আবু হাসান, মোহসিনা আক্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুধুমাত্র ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের পক্ষে ১টি মনোনয়নপত্র জমা দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় তিনিই মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।