× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় স্থায়ী শহীদ মিনার ও বাংলা স্কুল স্থাপনের দাবী

Dutta
হালনাগাদ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

মালয়েশিয়ায় স্থায়ী শহীদ মিনার ও বাংলা স্কুল স্থাপনের দাবী জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসীরা । শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব আয়োজিত একুশের আলোচনা সভায় এ দাবী জানান তারা ।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এর একটি রেস্টুরেন্ট এ সংগঠনের সভাপতি আরটিভি প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে ও যুগ্ন- সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও এশিয়ান টিভি প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা অহিদুর রহমান অহিদ ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা, রাজনীতিবিদ ও ব্যবসায়ী রাসেদ বাদল, তরুণ কমিউনিটি নেতা রিসাদ বিন আব্দুল্লাহ হৃদয় ও বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মালয়েশিয়ার সভাপতি শাহ আহমেদ রেজা ।

এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ- সভাপতি বিডি নিউজ প্রতিনিধি রফিক আহমেদ খান, এনটিভি স্টাপ রিপোর্টার কায়সার হামিদ হান্নান, সাংগঠনিক সম্পাদক এসএ টিভি বাপ্পী কুমার দাস, প্রচার সম্পাদক দ্যা নিউজ প্রতিনিধি সওকত হোসেন জনি, একুশে টিভি প্রতিনিধি শেখ আরিফুজ্জামান, ডিবিসি নিউজ প্রতিনিধি মোহাম্মদ আলী প্রমুখ ।

এসময় বক্তারা আক্ষেপ করে বলেন, প্রায় ১৫ লক্ষের কাছাকাছি প্রবাসী বাংলাদেশীদের বসবাস এ মালয়েশিয়ায় । পরিবার নিয়ে বসবাস করেন এমন পরিবারের সংখ্যাও নেহাত কম নয় । অথচ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মালয়েশিয়ার মাটিতে নেই বাংলাদেশীদের জন্য কোন স্থায়ী শহীদ মিনার, বাচ্চাদের বাংলা স্কুল কিংবা বাংলাদেশী কোন মসজিদ! যার কারণে বর্তমান প্রজন্ম এখানে তাদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে তেমন বিশেষ কিছু জানতেও শিখতে পারছে না । তাই মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতবাসের মাধ্যমে সরকারের কাছে আমাদের দাবী মালয়েশিয়ায় আমাদের স্থায়ী শহীদ মিনার, বাংলা স্কুল এবং বাংলাদেশী মসজিদ নির্মাণ করা একহ্ন সময়ের দাবী ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ব্যবসায়ী জহির উদ্দিন বাদশা, আলী আজগর, শিক্ষার্থী সাদী, মোহাম্মদ আরিজ উলফী মিথুনসহ মালয়েশিয়া বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যায়নরত অন্যান্য শিক্ষার্থীরা ।

আলোচনা সভার শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..