মালাইকা-আরবাজ সম্পর্কে ফিরছেন

বিনোদন প্রতিবেদক: মিলনের হাওয়া নতুন করে বইছে বলিউডে। শোনা যাচ্ছে, মালাইকা-আরবাজ সম্পর্কে ফিরছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছবিকে কেন্দ্র করে এ গুঞ্জন বলিপাড়ায় উড়ছে।

মালাইকা-আরবাজের ১৪ বছরের দাম্পত্য জীবেনর ইতি টেনেছে চলতি বছরের শুরুতে। তাদের বিচ্ছেদ হলেও ঈদুল ফিতরে পরিবার থেকে দূরে থাকতে পারেননি মালাইকা। যে মালাইকা নামের শেষে খান শব্দটিও রাখতে চাননি। সম্পর্কে ফেরাতে সালমান থেকে তাদের সব বন্ধু-বান্ধবদের সব রকম চেষ্টাই ব্যর্থ হয়েছিল। অথচ সদ্য কেটে যাওয়া ঈদে স্বামী সন্তান ও পরিবারের সঙ্গে ঈদের আনন্দে মেতেছিলেন মালাইকা।

সম্প্রতি ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অর্পিতা খান। সেখানে রয়েছেন মালাইকাও। তবে একা নন। সঙ্গে আরবাজ খানও। ঈদ উপলক্ষে বাড়িয়ে চলছে জলসা। সেখানেই হাজির হয়েছিলেন মালাইকা। এই ছবি দেখে অনেকে মনে করছেন মন গলেছে মালাইকার। তাই সম্পর্ক ফিরতে চান তিনি। তবে এ কথা শুধু হাওয়াতেই উড়ে বেড়াচ্ছে কারণ এ বিষয়ে কিছুই বলেননি এই আইটেম কন্যা।

মার্কিন এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন আইটেম গার্ল মালাইকা। আর এ জন্য আরবাজের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি। এমন খবর বলিপাড়ার। কিন্তু খান পরিবারের মুখের কুলুপ এখনো আঁটাই আছে। ছেলেদের সঙ্গে নিয়ে বর্তমানে খারার কাছের ফ্ল্যাটে থাকছেন মালাইকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।