মান্দায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ পালিত

মান্দায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ পালিত
'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬' পালিত

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ শুরু হয়েছে।

​দিবসটি উপলক্ষে রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে বের হওয়া র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ে অভয়াশ্রম তৈরি এবং নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধের দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

​পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আক্তার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) জনাব নাবিল নওরোজ বৈশাখ এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান মকেসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সমাবেশে বক্তারা বলেন, অবৈধ কারেন্ট জালের ব্যবহারে রেণু ও পোনা মাছ ধ্বংস হয়ে প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আমিষের চাহিদা পূরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মাছের উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। বক্তারা প্রজাতি রক্ষায় নদী-নালা ও বিলে অভয়াশ্রম গড়ে তোলার আহ্বান জানান এবং মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে সচেতন হওয়ার অনুরোধ জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।