নিজস্ব সংবাদদাতা (দাকোপ) মানবিক বাংলাদেশ সোসাইটি দাকোপ উপজেলা শাখায় শেখ জাহিদুর রহমান মিল্টনকে সভাপতি এবং গাজী নাজমুল হাসানকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার মানবিক বন্ধু আদম তমিজী হক এর নির্দেশে মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বাদশা ও সাধারন সম্পাদক সালেহ আহমেদ হৃদয় কর্তৃক সাক্ষরিত প্যাডে আগামী এক বছরের জন্য দাকোপ শাখায় ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
নতুন এ কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন গাজী রবিউল ইসলাম, মাহামুদুল হাসান বাবু, সংগ্রাম মন্ডল, সনদ কুমার সরকার, মীর্জা রবিউল ইসলাম, সাগর সানা, আরাফাত সরদার, মোসাঃ সাবিনা ইয়াসমিন ও আসমা ইসলাম।




