যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
যশোর প্রতিনিধি: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যা ও নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিশু অধিকার যশোর শাখার উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম সদস্য ও রাইট যশোরের নির্বাহি পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন এনজিওর অর্ধ শতাধিক সদস্য অংশ নেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংশোধনের শিক্ষা না দিয়ে সত্রাসী তৈরী করেছে। কর্তৃপক্ষ নির্যাতন কান্ড চালিয়ে পৈশাচিক ভাবে তিন জন শিশুকে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধিদের চার্জশিট থেকে নাম বাদ না পড়ে তার জোড় দাবি জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।