মাদক সেবনের দায়ে মেহেরপুরে এক যুবকের জেল

মেহের আমজাদ, মেহেরপুরঃ মাদক সেবনের দায়ে মেহেরপুরের একটি ভ্রাম্যমান আদালত খোরশেদ হোসেন (২১) নামের এক যুবককে ৭ দিনের কারাদান্ডাদেশ দিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ফাতেমাতুজ জোহরা ওই আদেশ দেন। এর আগে সকালের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের এ.এস.আই অজিত কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের একটি আমবাগান থেকে তাকে আটক করে। বিকেলে তাকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রটের সামনে হাজির করা হয়।

সাজাপ্রাপ্ত খোরশেদ হোসেন জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বাবর আলীর ছেলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।