× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

জামায়েত আমীর নিজামীর ফাঁসি কার্যকর

admin
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি আজ মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে কার্যকর  করা হলো। কারা সূত্র বিষয়টি জানিয়েছে।

আনুমানিক রাত পৌনে দশটায় ঢাকা জেলার সিভিল সার্জন আবদুল মালেক মৃধা কারাগারে প্রবেশ করেছেন। এরপর আসেন জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন।

এর আগে স্ত্রী, ছেলে-মেয়েসহ স্বজনরা নিজামীর সঙ্গে শেষ বারের মতো সাক্ষাৎ করেন। এক ঘণ্টা ২০ মিনিট সাক্ষাৎ শেষে রাত ৯টা ২২ মিনিটে তাঁরা কারাগার থেকে বেরিয়ে আসেন।

কারাগারের প্রচলিত রেওয়াজ অনুযায়ী দণ্ড কার্যকরের আগে দণ্ডিতের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ করানো হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাবেক এ মন্ত্রীর সাজা কার্যকরের জন্য প্রবেশ করেছেন জল্লাদ রাজু। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বলেছেন, যেকোনো মুহূর্তে দণ্ড কার্যকরে প্রস্তুত সরকার।

কারাসূত্র জানিয়েছে, মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়েত আমীর নিজামীর ফাঁসি কার্যকর করলেন জল্লাদ রাজু, শাহজালাল ও সহযোগীরা। ফাঁসি দেওয়ার আগে জামায়াত নেতাকে গোসল করানো হলোএবং জমটুপি পরিয়ে ফাঁসিমঞ্চে তোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন, সিভিল সার্জন আবদুল মালেক মৃধা, জেল সুপার জাহাঙ্গীর কবির ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।


এ ক্যটাগরির আরো খবর..