× Banner
সর্বশেষ
ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি – প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালো মালদ্বীপের প্রেসিডেন্ট প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন – প্রধানমন্ত্রী বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, কমেনি দুর্ভোগ চিকিৎসাসেবা বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ১৫ জুলাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান

মাগুরায় ব্রেস্টফিডিং কর্ণারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

মাগুরা  প্রতিনিধি  ॥ শিশু স্বাস্থ্যের সুরক্ষায় মায়ের দুধের বিকল্প কিছুই নেই -এই প্রতিপাদ্য নিয়ে শহরের সনোপ্লাস ডায়াগনস্টিক কমপ্লেক্সে শনিবার বিকালে নেসলে ব্রেস্টফিডিং কর্ণারের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রেস্টফিডিং কর্ণারের উদ্বোধন করেন।

এ সময় অনুষ্ঠানে  মাগুরা সিভিল সার্জন এফ বি এম আব্দুল লতিফ, শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল হাই, নেস্লে নিউট্রিশনের রিজিওনাল সেলস ম্যানেজার মো: শাহরিয়ার, সনোপ্লাস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক বিবেক শিকদার ও নেস্লের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মাগুরা স্বাস্থ্য বিভাগ ও নেসলে বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জানানো হয়, নেসলে ইতিমধ্যে বাংলাদেশ সারা দেশ জুড়ে এ ধরনের ৭০ টি ব্রেস্টফিডিং কর্ণার স্থাপন করেছে । এ ছাড়া সর্বমোট ১০০০ টি কর্ণার  স্থাপন করবে।


এ ক্যটাগরির আরো খবর..