× Banner
সর্বশেষ
শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিমান্ড শেষ না হতেই জেলহাজতে বিপ্লব

admin
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর অফিস : রংপুরে কাউনিয়ায় দূর্বৃত্তের গুলিতে খুন হওয়া জাপানি নাগরিক হোসি কোনিও হত্যা মামলায় গ্রেফতার বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলের ছোট ভাই ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা রাশেদ উন নবী খান বিপ্লবকে চার দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গত ৬ অক্টোবর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। কিন্তু মাত্র চারদিনের রিমান্ড শেষে কেন জেলহাজতে পাঠানো হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান,  শুক্রবার বিপ্লবকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে রিমান্ড শেষ হওয়ার আগেই কেন বিপ্লবকে জেলহাজতে পাঠানো হয়েছে এ ব্যাপারে কিছুই বলেননি তিনি। এর আগে গত সোমবার রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিপ্লবকে হাজির করে রিমান্ড চাওয়া হলে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় রংপুর মহানগরীর উপকণ্ঠ কাউনিয়ার কাচু আলুটারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক হোসি কোনিও। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে জড়িত সন্দেহে ৪ অক্টোবর রাতে বিএনপি নেতা বিপ্লব ও ব্যবসায়ীক বন্ধু হিরা মিয়াকে গ্রেফতার করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..