× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

মাগুরায় বাল্য বিবাহ বন্ধে শিশু নিলয় ফাউন্ডেশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
হালনাগাদ: বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের তিতার খাঁ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাল্যবিবাহ বন্ধে মঙ্গলবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশন মাগুরা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে তিতারখাঁ পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, শিশু নিলয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাছিমা বেগম ও ৭নং মঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর আব্দুল লতিফ বিশ্বাস। সভায় প্রত্যেক বক্তা বাল্যবিবাহ রোধে নানা সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে বাল্য বিবাহ বিষয়ে কুইজ প্রতিযোগিতায় মঘি ইউনিয়নের তিতার খা মাধ্যমিক বিদ্যালয়, সত্যপুর মাধ্যমিক বিদ্যালয় ও নওয়াপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ নেয়।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। শেষে মাগুরা থিয়েটার ইউনিট আল এমরানের রচনা ও নির্দেশনায় রোধ পরিবেশন করে। প্রধান অতিথি ৭ নং মঘি ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করেন। এছাড়া অনুষ্ঠানে শিশু নিলয় ফাউন্ডেশনের মাগুরা শাখার প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন, ফিল্ড অফিসার শরিফ আলিমুজ্জামান, পাপিয়া সুলতানা ও জান্নাত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিশু নিলয় ফাউন্ডেশন মাগুরা সদর উপজেলার মঘি, জগদল, হাজরাপুর, বেরুইল পলিতা ও কুচিয়ামোড়া ইউনিয়নে বাল্য বিবাহ, নারী নির্যাতন ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..