মাগুরায় বাল্যবিবাহের সাফল্যে কাজ করার জন্য শিশু নিলয় ফাউন্ডেশনকে বিশেষ সম্মাননা প্রদান

মাগুরা প্রতিনিধি  : মাগুরার শালিখা উপজেলাকে  বাল্যবিবাহমুক্ত  উপজেলা ঘোষণা  করা হয়েছে ।     মাগুরার বিভিন্ন  গ্রামে বাল্যবিবাহতে  ঝুঁকিতে  থাকা  কিশোরী নিয়ে সাফল্যের  সাথে  কাজ  করার  জন্য স্বেচ্ছাসেবী  সংস্থা  শিশু  নিলয়  ফাউন্ডেশনকে  গতকাল সোমবার  শালিখা  উপজেলা  চত্বরে  অনুষ্ঠিত বাল্যবিবাহ  ও ভিক্ষুকমুক্ত  গণসমাবেশে   বিশেষ  সম্মাননা ক্রেস্ট  প্রদান  করা  হয় ।

শালিখা  উপজেলা  নির্বাহী  অফিসার  মো:  মমিন  উদ্দিন  প্রধান  অতিথি  হিসেবে  উপস্থিত থেকে  শিশু  নিলয়  ফাউন্ডেশনের  নির্বাহী  পরিচালক  নাছিমা  বেগমের  হাতে এ   সম্মাননা ক্রেস তুলে দেন ।  এ সময়  শালিখা উপজেলা চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস,   শিশু  নিলয়  ফাউন্ডেশনের  পরিচালক (এসডিপি ) রোজিনা  আক্তার , প্রোগাম  অফিসার মো: মোয়াজ্জেম হোসেন  প্রমুখ  উপস্থিত  ছিলেন  ।

উল্লেখ্য, শিশু  নিলয়  ফাউন্ডেশন  ২০১৪  সাল থেকে   বাল্যবিবাহ প্রতিরোধ কল্পে   মাগুরা জেলার  বিভিন্ন   গ্রাম ও  উপজেলায় সাফল্যের  সাথে  কাজ  করে  যাচ্ছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।