মাগুরায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

মাগুরা প্রতিনিধি ॥ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাগুরায় গতকাল মঙ্গলবার জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরে র‌্যালি বের হয়। কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাদ জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সহকারি পুলিশ সুপার(সার্কেল) কাজী আহসান হাবীব প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।