× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ডেস্ক

দীর্ঘ ৯ বছর পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক আজ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ জুন, ২০২৫
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

সম্প্রতি সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্র ভিটে কাছারিবাড়ি ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা।

আজ, ২৩ শে জুন নবান্নে দুজনের বৈঠকের কথা রয়েছে।

সূত্রের খবর বলছে, নয়াদিল্লি থেকে কলকাতায় পা রেখে সরাসরি নবান্নে যাবেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। এই বৈঠকে মূল আলোচনার বিষয়বস্তু বাংলাদেশে রবিঠাকুরের কাছারিবাড়ি ভাঙচুরের ঘটনা। এছাড়া ভারত বাংলাদেশ সীমান্ত সমস্যাও আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ হাইকমিশনের তরফে জানানো হয়েছে, রবিঠাকুরের কাছারিবাড়ি ভাঙচুরের নেপথ্যে ‘প্রকৃত তথ্য’ তুলে ধরা হবে মুখ্যমন্ত্রীর সামনে।

দীর্ঘ ৯ বছর পর হবে বৈঠক: উল্লেখ্য, দীর্ঘ ৯ বছর পর আবারও এদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০১৬ সালে তৎকালীন বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন তিনি। এরপর ২০১৭ সালে হাইকমিশনার জকি আহাদকে সরিয়ে দেওয়ার পর আর কোনো হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটে এবং সংলগ্ন যাদুঘরে চালানো হয় ভাঙচুর। এই ঘটনার নিন্দা করে এ বিষয়ে পদক্ষেপ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

বিজেপির মুখপাত্র তথা সাংসদ সম্বিত পাত্রও বাংলাদেশের ঘটনায় ধিক্কার জানিয়ে বলেছিলেন, বিশ্বকবির বাড়ি ভাঙচুর গোটা বাঙালি জাতির অপমান। বাংলাদেশ সরকারের ব্যর্থতা স্পষ্ট। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও এই ঘটনার প্রতিবাদ করে বলেছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা অত্যন্ত নিন্দনীয়। ভারত সরকার এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছে, দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য।

প্রসঙ্গত ২০১৫ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সফর করেছিলেন। সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঢাকা সফর করেন। সেখানে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দীর্ঘ ৯ বছর অতিক্রান্ত হলেও এর মাঝে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের কোনও শীর্ষ আধিকারিকের বৈঠক হয়নি। ওই সময় ভারত বাংলাদেশ একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই সময় কলকাতা থেকে ঢাকা হয়ে সরাসরি আগরতলা বাস যাত্রারও সূচনা হয়। ফলে এবারের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানানো হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।


এ ক্যটাগরির আরো খবর..