মাওলানা বখতিয়ারের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলো সিএসটিসিতে

শোভন দত্ত, চট্টগ্রামঃ সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী লেখক ও গবেষক মাওলানা বখতিয়ার উদ্দিনের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে তার লাইফ সাপোর্ট খোলা হয়। তবে এখনও তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

কর্তব্যরত চিকিৎসকেরা জানান, মারাত্মক ঝুঁকি থেকে ধীরে ধীরে বখতিয়ারের অবস্থা উন্নতি হচ্ছে। মাঝে মাঝে চোখ খুলছেন। একটু একটু পা নড়াছড়া করতে পারছেন।
মাওলানা বখতিয়ার উদ্দিনের বড় ভাই জসিম উদ্দিন চৌধুরী বলেন, নিউরো সার্জন প্রফেসর কামাল উদ্দিন আহমদ ও মেডিসিন বিশেষজ্ঞ এম এ হাছান চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো থেকে স্পন্দন পাওয়া যাচ্ছে। অবস্থার উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে।

রোববার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার তফসির বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা বখতিয়ার উদ্দিন। বর্তমানে তিনি নগরীর প্রবর্তক মোড়ের বেসরকারি সিএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।