মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর যুবলীগে প্রস্তুতি সভা

মেহের আমজাদ,মেহেরপুর :  মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের লক্ষে প্রস্তুতি সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মুজিবনগর উপজেলা সভাপতি কামরুল আহসান চাঁদু,গাংনী উপজেলা সভাপতি মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক শফিক কামাল পলাশ প্রমুখ। এ ছড়া প্রস্তুতি সভায় মেহেরপুর শহর যুবলীগের সভাপতি শেখ কামাল,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম,যুবলীগ নেতা মিজানুর রহমান হিরন,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি একে আজাদ সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।