বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও কসমেটিক্স সামগ্রী আটক
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ১২ লক্ষ ১৮ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য, শাড়ী, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
সোমবার ( ২৬ মে) দিনব্যাপী যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি, বর্ণি বিশেষ ক্যাম্প এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় গাঁজা, শাড়ী, কম্বল, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, জিরা, কিসমিস, ফুসকা, ঔষধ, বিভিন্ন প্রকার খাদ্য এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য *১২,১৮,০০০/-(বারো লক্ষ আঠারো হাজার) টাকা।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।