যশোর প্রতিনিধি: যশোর শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার গণিত বিষয়ে অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন শিক্ষক ও ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্ধএ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অসদুপায় অবলম্বনের দায়ে এসএসসি গণিত বিষয়ের পরীক্ষায় যশোর বোর্ডে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ২৫৯ নম্বর কেন্দ্রের ৪জন শিক্ষক ও ১৩জন পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে। এছাড়া মেহেরপুরের ৪৮৫ নম্বর সাহেবনগর কেন্দ্রের ২জন ও চুয়াডাঙ্গার দর্শনার কার্পাসডাঙ্গার ৩৮২নম্বর কেন্দ্রের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরো জানান, এ বোর্ডের অধীনে ১০ জেলার ২৫৭টি কেন্দ্রে গণিত বিষয়ে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫০ হাজার ১০০। এদের মধ্যে ৫৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।




