যশোরে পিকনিকের বাস দুর্ঘটনায় আরও এক জনের মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় পিকনিকের বাস দুর্ঘটনায় আহত অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদা ইয়াসমিন ইপা (১৪) মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থেকে ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহতের পারিবারিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।

গত ২৫ জানুয়ারি উপজেলার রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের পিকনিকের ছাত্রীবাহী একটি বাস চৌগাছা-পুড়াপাড়া সড়কের দানবাক্স এলাকায় দুর্ঘটনায় পড়ে। ওইদিনই ঘটনাস্থল এবং হাসপাতালে শিক্ষক ও দুই ছাত্রী, বাসচালক ও পথচারীসহ পাঁচজন নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরো ২৮ জন। আহতদের মধ্যে চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দুর্ঘটনার দিন থেকেই গুরুতর আহত ইপাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ইপার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।