× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

পল্লী বিদ্যুতের অনিয়ম দূর্ণীতির বিরুদ্ধে সোচ্চার হলেন প্রশাসন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ ঠাকুরাগওয়ের রাণীশংকৈল উপজেলায় পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের অনিয়ম দূর্ণীতির বিরুদ্ধে সোচ্চার হলেন উপজেলা প্রশাসন। পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজসে অসৎ উপায়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে উৎকোচ গ্রহণ। মনগড়া বিদ্যুৎ বিল দিয়ে গ্রাহকদের হয়রাণী করা।

মাষ্টার প্লানের বৈদ্যুতিক মিটার সংযোগ কাজে বিদ্যুৎ প্রত্যাশীদের কাছ থেকে এলাকা পরিচালক নাসির উদ্দীন ও তার দালালদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সহ নানা ধরনের অনিয়ম বিরাজ করছে। মিটার সংযোগের নামে দুর দুরান্তের গ্রাম থেকে আসা খেটে খাওয়া মানুষদের অমানবিকভাবে হয়রাণী করে আসছে। এসব অনিয়ম দূর্ণীতি উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের দৃষ্টি গোচর হলে তিনি দায়িত্বরত কর্মকর্তাগণের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। অনতিবিলম্বে সকল দূর্ণীতি বন্ধের ব্যাপারে সোচ্চার হন। বিদ্যুৎ প্রত্যাশিদের অভিযোগের ভিত্তিতে বাদি মোঃ আঃ সাত্তার ও বিবাদী মোঃ নাসিরউদ্দীন (পরিচালক পল্লী বিদ্যুৎ সমিতি), রাউৎনগর গ্রামের হুমায়ন, আব্দুল হালিম, খাইরুল, রহিম পক্ষকে ২২ ফেব্রুয়ারী স্বশরীরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, বিনা খরচে সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেখানে পল্লী বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট কতিপয় সুবিধাবাদি কর্মকর্তা-এলাকা পরিচালক গ্রাহকের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। মৌখিখভাবে অনেক অভিযোগ শোনা যাচ্ছে কিন্তু আমার কাছে লিখিত অভিযোগ এসেছে যার ভিত্তিতে সকল অনিয়ম দূর্ণীতির বিরুদ্ধে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..