‘মহর্ষি দয়ানন্দ ট্রাস্ট’ এর মাধ্যমে শীতবস্ত্র বিতরণ

‘মহর্ষি দয়ানন্দ ট্রাস্ট’ এর মাধ্যমে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ অগ্নিবীর-এর সার্বিক সহযোগিতায় ‘মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা’ অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী হাতে নিয়েছে। 

নীলফামারী জেলার সদর উপজেলাধীন সংগলশী ইউনিয়নের সুবর্নখুলী-দিঘলডাঙ্গী গ্রামের বারুণীরডাঙ্গা এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জনাব জেসমিন নাহার, উপজেলা নির্বাহী অফিসার, নীলফামারী সদর।
বাংলাদেশ অগ্নিবীরের সদস্য এবং স্থানীয় বারুণীরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান এবং আর্য প্রতিনিধি সভা, বাংলাদেশ-এর উপদেষ্টা নীলকণ্ঠ রায় মহোদয়।  সকাল ১১ টায় সনাতনী সম্প্রদায়ের মানুষদের নিয়ে হোমযজ্ঞ, দুপুর ২ টায় প্রসাদ বিতরণ এবং বেলা ৩ টায় সকল সম্প্রদায়ের দুই শত পঞ্চাশ জন দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ ধরনের মানবিক কর্মসূচী হাতে নেওয়ায় মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা তথা বাংলাদেশ অগ্নিবীর এর সকল কার্যকর্তা এবং সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অত্র এলাকার দুস্থ ও অসহায় মানুষ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।