× Banner
সর্বশেষ
ছাত্রশিবিরকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল – স্বাস্থ্যমন্ত্রী বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার – ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী টানা ভারী বর্ষণে ডুবল পাইকগাছা; মৎস্যঘের ও পুকুর ভেসে ব্যাপক ক্ষতি, পানিবন্দী হাজারো মানুষের জনজীবন চরম বিপর্যস্ত পাইকগাছায় সরকারি জমি ও নদী রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান; ইউপি সদস্যের বিরুদ্ধে চোখ ফাঁকি দিয়ে দখলের অভিযোগ টানা বৃষ্টিতে গ্রামঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত যশোর-নড়াই মহা সড়কে বিজিবি অভিযানে ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১ পিচ স্বর্ণবারসহ আটক-১ হজ ফ্লাইটের কর কমানো ও ক্যাটেগরি-ডি আবাসন পুনর্বহালের অনুরোধ বাংলাদেশের কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর – প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

যশোর-নড়াই মহা সড়কে বিজিবি অভিযানে ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১ পিচ স্বর্ণবারসহ আটক-১

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
যশোর-নড়াই মহা সড়কে বিজিবি অভিযানে ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১ পিচ স্বর্ণবারসহ আটক-১

যশোর-নড়াই মহা সড়কের নীলগজ্ঞ ব্রাজীরের উপর অভিযান পরিচালনা করে  ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা মু্ল্যের ১১৬.৬২ গ্রাম ওজনের ১টি স্বর্ণবারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক আসামী হলেন, কুমিল্লা জেলার বেল্টা সদর উপজেলার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের মজিবুল হকের ছেলে তাজুল ইসলাম (৩৩)।
রোববার ( ১৩ জুলাই ২০২৬) ভোর সাড়ে চারটার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ অভিযান টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর হতে ১১৬.৬২ গ্রাম ওজনের ১টি স্বর্ণের বার, ২টি মোবাইল এবং নগদ ২,২০০/- টাকাসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করে।
আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারটি পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে নাভারন দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিল।
আটককৃত স্বর্ণের মূল্য ২৩,৫৮,৯৮৯/- টাকা ও ০২টি মোবাইল এর মূল্য ১৩,০০০/- টাকা এবং নগদ ২,২০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২৩,৭৪,১৮৯/- (তেইশ লক্ষ চুয়াত্তর হাজার একশত ঊননব্বই) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..