× Banner
সর্বশেষ
ছাত্রশিবিরকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল – স্বাস্থ্যমন্ত্রী বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার – ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী টানা ভারী বর্ষণে ডুবল পাইকগাছা; মৎস্যঘের ও পুকুর ভেসে ব্যাপক ক্ষতি, পানিবন্দী হাজারো মানুষের জনজীবন চরম বিপর্যস্ত পাইকগাছায় সরকারি জমি ও নদী রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান; ইউপি সদস্যের বিরুদ্ধে চোখ ফাঁকি দিয়ে দখলের অভিযোগ টানা বৃষ্টিতে গ্রামঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত যশোর-নড়াই মহা সড়কে বিজিবি অভিযানে ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১ পিচ স্বর্ণবারসহ আটক-১ কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর – প্রধানমন্ত্রী ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলনে

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি

পাইকগাছায় সরকারি জমি ও নদী রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান; ইউপি সদস্যের বিরুদ্ধে চোখ ফাঁকি দিয়ে দখলের অভিযোগ

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ইউপি সদস্যের বিরুদ্ধে চোখ ফাঁকি দিয়ে দখলের অভিযোগ

খুলনার পাইকগাছায় নদী ও কোটি কোটি টাকার সরকারি অর্পিত সম্পত্তি (ভিপি) রক্ষায় জেলা প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

লতা ইউনিয়নের পুটিমারীস্থ উলুবুনিয়া নদীর তীরবর্তী রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় বর্তমান সরকারের ‘ভূমি ও নদী দস্যুতার বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতিকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী চক্রের অবৈধ তৎপরতা বন্ধে আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

অফিস সূত্রে জানা যায়, উলুবুনিয়া নদীর পাশে এসএ ৪২ খতিয়ানের ১ থেকে ১৬ দাগে ৫২ একর ভিপি সম্পত্তি রয়েছে, যা সুকৌশলে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র অলিখিত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

এই বিশাল রাষ্ট্রীয় সম্পত্তির সর্বশেষ হিস্যাদার হিসেবে লতা ইউনিয়নের ইউপি সদস্য কুমারেশ মন্ডলের আপন ভাই প্রশান্ত মন্ডল ০.৬৬ একর জমি ভোগদখল করছেন বলে অভিযোগ উঠেছে।

প্রচলিত ভূমি আইন অনুযায়ী যেকোনো সরকারি সম্পত্তি ব্যবহারের জন্য সুনির্দিষ্ট খাস খতিয়ান বা ডিসিআর এর বাধ্যবাধকতা থাকলেও, অভিযুক্তরা এখন পর্যন্ত কোনো বৈধ মিস কেস নম্বর বা খাস খতিয়ানের দাগ নম্বর সংবলিত হালনাগাদ কাগজপত্র দেখাতে পারেননি।

ভূমি ও নদী দখলের এসব সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত প্রশান্ত মন্ডল দাবি করেন, তারা এই সরকারি জমি লিজ বা ইজারা নিয়েছেন। তবে এর সপক্ষে কোনো বৈধ ও হালনাগাদ নথিপত্র তিনি সংবাদমাধ্যমের সামনে উপস্থাপন করতে পারেননি।

জমির মালিকানা বা ইজারার কাগজপত্র দেখতে চাওয়া হলে তিনি আরও দাবি করেন, গত ৫ই আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেই আগুনে লিজের সমস্ত নথিপত্র পুড়ে গেছে।

তবে প্রশাসনিক নথিপত্র ও আদালতের ডিক্রি বিশ্লেষণ করে দেখা গেছে, সরকারের নির্দেশনা ও আদালতের আদেশকে স্থানীয় পর্যায়ে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা চলছে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের অর্পিত সম্পত্তি শাখার ২০২০ সালের একটি স্মারকে (নং-০৫.৪৪.৪৭০০.০২৯.১০.২০-৩৫৬(৬)) জেলা জজ ৪র্থ আদালতের ২০৭/৯৪ নম্বর রায় ও ডিক্রি মূলে ৪২ নং খতিয়ানের ১৩.৫৮ একর জমিতে ইজারা কার্যক্রম স্থগিত করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল।

সরকারের এই আইনি অভিভাবকত্ব এবং আদালতের ইজারা স্থগিতের নির্দেশনাকে আড়াল করেই সেখানে অবকাঠামো নির্মাণ করা হয়েছে বলে সচেতন মহল মনে করছেন।

সরকারি গেজেট অনুযায়ী, সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত উলুবুনিয়া নদীর মোট আয়তন ৫৫.৮৯ একর। ২০২১ সালে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে সরকার এই নদীতে জনস্বার্থে ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বড় ধরনের খননকাজ পরিচালনা করে। তবে অভিযোগ রয়েছে, সরকারের এই প্রশংসনীয় উন্নয়নমূলক কাজের আড়ালে কিছু অসাধু ব্যক্তি নদীর স্বাভাবিক গতিপথকে বাধাগ্রস্ত করে তীরবর্তী সরকারি খাস জমি গ্রাস করেছে এবং সেখানে চোখ ধাঁধানো বাগানবাড়ি গড়ে তুলেছে।

যেহেতু নদী কিংবা রাষ্ট্রীয় সম্পত্তি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পদ হতে পারে না এবং বর্তমান সরকার সরকারি সম্পত্তি উদ্ধারে অত্যন্ত তৎপর, তাই স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর পূর্ণ আস্থা রেখে এলাকাবাসী তিনটি সুনির্দিষ্ট বিষয়ে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

  • সরকারি গেজেট অনুযায়ী ৫৫.৮৯ একর আয়তনের উলুবুনিয়া নদীর মূল সীমানা কোথায় এবং কতটুকু অংশ বেদখল হয়েছে, তা সরকারি সার্ভেয়ার দ্বারা অবিলম্বে ডিজিটাল পদ্ধতিতে চিহ্নিত করা।
  • মহামান্য আদালত কর্তৃক অবমুক্ত করা ১৩.৫৮ একর জমির বর্তমান প্রকৃত রূপ এবং অভিযুক্তদের পুড়ে যাওয়া দাবিকৃত নথির সত্যতা রক্ষিত সরকারি “ভলিউম বই” যাচাইয়ের মাধ্যমে নিবিড় তদন্ত করা।
  • ২০২০ সালের ৬ ডিসেম্বরের ডিসি অফিসের স্মারক অনুযায়ী পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যে সরেজমিনে তদন্ত ও আইনি মতামত দেওয়ার নির্দেশ পেয়েছিলেন, সরকারের সেই নির্দেশনার আলোকে তৈরি প্রতিবেদনের সর্বশেষ আইনি অগ্রগতি দ্রুত জনসমক্ষে আনা।স্থানীয় সচেতন নাগরিকদের মতে, সরকারের কোটি কোটি টাকার সম্পদ এবং প্রাকৃতিক নদী রক্ষায় খুলনা জেলা প্রশাসক এবং স্থানীয় উপজেলা প্রশাসনের আইনি হস্তক্ষেপই পারে এই অবৈধ দখলদারি চিরতরে বন্ধ করতে। সরকারের সদিচ্ছাকে কাজে লাগিয়ে প্রশাসন দ্রুত এই রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করবে—এমনটাই প্রত্যাশা পাইকগাছাবাসীর।


এ ক্যটাগরির আরো খবর..