× Banner
সর্বশেষ
বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে জেরিনের মৃত্যু বিদেশি বিনিয়োগ আকর্ষণে আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে সরকার রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণের উদ্যোগ, নিরাপদ মাংস সরবরাহে জোর চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল – স্বাস্থ্যমন্ত্রী বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার – ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা হবে আন্তর্জাতিক মানের সাফারি পার্ক

পিআইডি

হজ ফ্লাইটের কর কমানো ও ক্যাটেগরি-ডি আবাসন পুনর্বহালের অনুরোধ বাংলাদেশের

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
হজ ফ্লাইটের কর
হজ ফ্লাইটের কর

ঢাকা: বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমাতে হজ ফ্লাইটের কর ও চার্জ কমানো এবং আবাসনের ক্যাটেগরি-ডি সুবিধা পুনর্বহালের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়া (Dr. Abdullah ibn Dhafer ibn Ubayya)

সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন উভয়পক্ষ। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক হজযাত্রীর ব্যয় কমানোর লক্ষ্যে সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ হ্রাস করা হলে তা হজযাত্রীদের জন্য উল্লেখযোগ্যভাবে সাশ্রয়ী হবে। জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য আবাসনের ক্যাটেগরি-ডি সুবিধা না থাকায় প্রতি যাত্রীর আবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তিনি হজযাত্রীদের স্বার্থে ক্যাটেগরি-ডি পুনর্বহালের জন্য সৌদি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিক। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..