× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

বেশি লাভের জন্য পেটে বাচ্চাসহ গরু জবাই করে কসাই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

বরগুনার তালতলীতে পেটে বাচ্চাসহ গরু জবাই করেছে সাদ্দাম নামের এক কসাই। সকালে তালতলী জেটি ঘাটে গরুটি জবাই করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় অনেক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী বাজারে মাংস ব্যবসায়ী সাদ্দাম হোসেন প্রতিদিনের মতো শনিবার ভোর ৬টার দিকে বাজারের জেটি ঘাটে একটি গাভী জবাই করে, গাভীটির পেট কাটার পর একটি বাচ্চা বের হলে উপস্থিত লোকজন হৈচৈ শুরু করে।

এসময় কসাই সাদ্দাম অবস্থা খারাপ বুঝতে পেরে তার লোকজনসহ সেখান থেকে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত গাভী ও পাশে বাচ্চাটি দেখতে পায়। তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে জবাইকৃত গরুটি মাটিতে পুঁতে রাখার নির্দেশ দেন।

এ ব্যাপারে তালতলী উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় সিকদার বলেন প্রতিদিন গরু জবাই করার পূর্বে ডাক্তারী পরীক্ষা করে রেজিষ্টারে লিখে রাখার নির্দেশনা দেয়া আছে। কিন্তু বিক্রেতারা সেটি করেন না বেশি মুনাফার আশায় । অসুস্থ্য গাভী ও পেটে বাচ্চা সহ গাভী জবাই করে মানুষকে সে মাংস খাওয়ায়।

স্থানীয়রা বলেন, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা উচিত যাতে এ ধরণের ঘটনা পুনরায় না ঘটায়। মাঝে মদ্ধেই এমন ঘটনা দেখা যায়। বেশি লাভের জন্য পেটে বাচ্চাসহ গরু, অসুস্থ রোগা গরু জবাই করে কসাই আর তা আমরা কিনে খাই আর আরো বেশি অসুস্থ হই।


এ ক্যটাগরির আরো খবর..