× Banner
সর্বশেষ
মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ

মধুখালী প্রতিনিধি

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা

ACP
হালনাগাদ: সোমবার, ৮ জুন, ২০২৬
মতবিনিময় সভা

ফরিদপুরের মধুখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ই জুন ) বিকেলে মধুখালী প্রেসক্লাব কার্যালয়ে এক সভা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিন এর সঞ্চালনায় ও মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় স্বাগতম বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মিঞা । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার রওশনা জাহান ।

বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সাংবাদিকরাও দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন উপজেলা “আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। বস্তনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড সহ নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ,মাদক ও সন্ত্রাস দমণে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক দত্ত ।

সভায় তিনি বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সাংবাদিকরাও দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি মধুখালী উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছি এ উপজেলার সকল জনসাধারনের মাঝে ভূমিসেবা কে সহজ করে সেবা দেওয়ার জন্য। সবার সহযোগিতায় এই সেবাকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাই। সেই সাথে মধুখালী উপজেলার সকল নাগরিক সেবা নিশ্চিতে কাজ করে যাবো ।

এ ছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারন সম্পাদক মেহেদী হাসান পলাশ । এ সময় মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারন সম্পাদক মেহেদী হাসান পলাশ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মতিয়ার হোসেন মিঞা, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিন, সালেহীন সোয়াদ স্মামী সহ-সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাস, অর্থ সম্পাদক মোঃ আবির হোসে আবু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক শিকদার, দপ্তর সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব হোসেন, সহ-প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহ নির্বাহী সদস্য সালমান আহম্মেদ, মোঃ ইদ্রিস আলী ,সোঃ কামাল মাহমুদ লেলিন, নাজমুল হোসেন, অসীম দত্ত, বিপ্রজিত বিশ্বাস, পার্থ রায় প্রমুখ ।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান নবাগত সহকারি কমিশনার (ভূমি) প্রতীক দত্তকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ করেন ।


এ ক্যটাগরির আরো খবর..