× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

আবু নাসের, ফরিদপুর ব্যুরো

ফরিদপুরের মধুখালীতে ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
মধুখালীতে ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর জেলার মধুখালী থানা হতে  ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যাবসায়ী আটক করে।
 অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানার কামারখালী বাজারস্থ নতুন বাসস্ট্যান্ডে নাজমুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে হতে মাদক ব্যবসায়ী  মোঃ মুছা শেখ(২৬), পিতা-মোঃ মোশারফ হোসেন, সাং-চন্ডিবিলা, থানা-বোয়ালমারী, মোঃ আজাদ ফকির(৩০), পিতা-মৃত জহুরুল হক, সাং-দক্ষিণ নওয়াপাড়া, থানা-মধুখালী, উভয় জেলা-ফরিদপুর ও মোঃ নাজমুল(৩২), পিতা-মৃত দোয়াত আলী, সাং-আয়শা কুড়ালগাছি, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদেরকে আটক করেন।
এ সময় তাদের হেফাজত হতে ৪৫০ (চারশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬ টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন ও নগদ ১৬০০/- টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীদেরকে ফরিদপুর জেলার মধুখালী থানায় থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..