× Banner
সর্বশেষ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা পর এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে – রাশেদ খাঁন ঝিনাইদহের পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ ছাত্রীদের মাঝে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের স্যানিটারী ন্যাপকিন বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে কালীগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন

মক্কায় ক্রেন দুর্ঘটনায় নিহত ২৫ জন বাংলাদেশি

admin
হালনাগাদ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ মক্কায় মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি ও ইরানি বলে দাবি করেছে সৌদি আরবের সরকারি সংবাদ মাধ্যম। যার মধ্যে ২৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। দেশটির সরকারি সংবাদ মাধ্যম আল আরাবিয়া নিউজ চ্যানেল রোববার এ তথ্য জানিয়েছে। তবে এটি অস্বীকার করছেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল (হজ) আসাদুজ্জামান।

গত শুক্রবার সন্ধ্যায় ওই দুর্ঘটনায় ১০৭ জন মারা যান। আহত হন ২ শতাধিক। ওই সময় কেবল ৪০ বাংলাদেশি আহত হওয়ার কথা জানানো হয়েছিল। হতাহতের ব্যাপারে প্রাথমিক রিপোর্ট যাচাইয়ের পর আল আরাবিয়া জানায়, নিহতদের মধ্যে ১৫ জন পাকিস্তানি, ২৩ জন মিশরের, ভারতের ১০, ইরানের ২৫, মালয়েশিয়ার ৬, বাংলাদেশের ২৫ জন রয়েছে। এছাড়া আলজেরিয়া ও আফগানিস্তানের একজন করে নিহত হয়েছেন। তবে তারা সবাই হজযাত্রী কি না তা জানানো হয়নি।

জেদ্দা কনস্যুলেটের কনসাল (হজ) আসাদুজ্জামান অবশ্য জানান, আহতদের মধ্যে অন্তত ৪০ জন বাংলদেশি হজযাত্রী রয়েছেন। তারাও এখন আশঙ্কামুক্ত। এমনকি আশঙ্কাজনক অবস্থায় থাকা শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার চান চৌকিদারও এখন সুস্থ। তাকেও হাসপাতাল থেকে হোটেলে নেয়া হয়েছে। সৌদি বাদশা সালমান এ ঘটনায় শনিবার গভীর শোক প্রকাশ করেন।

ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি বলেন, ‘কিভাবে ক্রেনটি ভেঙে পড়লো তা তদন্ত করে দেখা হচ্ছে। পরে বাদশা আহতদের দেখতে হাসপাতালে যান। রোববার জানানো হয়েছে প্রবল বাতাসের কারণেই ক্রেনটি ভেঙে পড়েছিল মসজিদের ওপর। ওই সময় মসজিদের তিনতলা মুসল্লিতে ঠাসা ছিল। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনা আগামী সপ্তায় অনুষ্ঠেয় হজে কোনো প্রভাব ফেলবে না। হজ অনুষ্ঠানের সব প্রস্তুতি এগিয়ে চলছে।


এ ক্যটাগরির আরো খবর..