এবার বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। নিউক্লিয়ার প্লান্টের একেবারে কাছেই ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে।
আজ (শুক্রবার) সকালে ইরানের বুশেহর বড়সড় ভূমিকম্পে কেঁপে ওঠে নিউক্লিয়ার প্লান্ট। ইউএস জিওলিজিক্যাল সার্ভে অনুযায়ী, এই কম্পনের মাত্রা ছিল ৫.১। স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। উৎসস্থলের গভীরতা ছিল ৩৮ কিলোমিটার।
সম্প্রতি গত নভেম্বরেও ভূমিকম্প হয় ইরানে। সেই ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যুর হয় আহত হয় আরো ১২০ জন। কম্পনের তীব্রতা ছিল ৫.৯। তার আগেও জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইরান। রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল ৫.৪।





