ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ডুমাইনে ২জন মাদক ব্যবসায়ীর ৬মাসের জেল

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আজ বুধবার সকালে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডুমাইন মধুর মোড় থেকে ভ্যান সহ হাতে নাতে ২ জনকে আটক করে। এরা হলেন ১। মোঃ সোহেল মোল্যা, পিতাঃ মোঃ সেলিম মোল্যা, গ্রামঃ নিশ্চিন্তপুর, পোষ্টঃ ডুমাইন, থানাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর। ২। মোঃ খোকন মোল্যা, পিতাঃ মোঃ কাওছার মোল্যা, গ্রামঃ রায়নগর, পোষ্টঃ নাকোল, থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা। আটককৃত ২ জনকে ডুমাইন ইউনিয়ন পরিষদে আনার পর জানা গেল এরা মাদক ব্যবসায়ী নামে পরিচিত। এদের নিকটে থাকা ব্যাগ তল্লাশী করে গাঁজা, ৪টি মোবাইল, ১০ টি সীম কার্ড, একটা ভ্যান, গাঁজার কোলকে এবং ইয়াবা খাওয়ার সরঞ্জাম পাওয়া যায়।

এর পর ফরিদপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে ফরিদপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমতআরা জাহান ফোর্সসহ ডুমাইন ইউনিয়ন পরিষদে এসে আটককৃত ২ জনের জবানবন্দী শুনে এবং স্বাক্ষীগণের স্বাক্ষীর ভিত্তিতে মাদক আইন নিয়ন্ত্রণ ১৯৯০ সনের ৯ এর ক ধারা লঙ্ঘন করায় ১৯ এর ৭ ধারায় ডুমাইন ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জনকে ৬ মাসের জেল দিয়ে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, ইউ.পি সদস্য মোঃ আতিয়ার রহমান, মোঃ আজিজুর রহমান, মহিলা ইউ.পি সদস্য মোছাঃ লাকি বেগম, বিলকিস নাহার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।