আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১০.৩০ মিনিটের সময় আড়পাড়া স্কুলের প্রধান শিক্ষক মোল্যা মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী সিনিয়র শিক্ষক মোঃ সাদেকুর রহমান এর সঞ্চালনায় আড়পাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক বাৎসরিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলওয়াত, হামদ, নাত পরিবেশনের মাধ্যমে।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অত্র স্কুলের ছাত্র মাহমুদুল হাসান, হামদ পরিবেশন করেন মেহেদী হাসান, এবং নাত পরিবেশন করেন নাইম হোসেন। অনুষ্ঠানে ঈদে-মিলাদুন নবী উপলক্ষে নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করেন সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের প্রভাষক মোঃ এনামুল হক, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের পি.টি.এ কমিটির সভাপতি মৃধা মোঃ বদিউজ্জামান (বাবলু), আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুম শেখ, অত্র বিদ্যালয়ের অভিভাবক মৃধা মোঃ নাজিরুরল ইসলাম নান্নু ছাত্রদের মধ্যে মোঃ আশিকুর রহমান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক সদস্য মোঃ রুহুল আমিন মোল্যা, পি.টি.এ কমিটির সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ফরহাদ, অভিভাবক সদস্য কাজী তারিক হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন মোল্যা, মোঃ জাহিদুল ইসলাম সহ অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অত্র স্কুলের প্রধান শিক্ষক মোল্যা মোঃ হাফিজুর রহমান এর নবীজির জীবনী সম্পর্কে আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচলানা করেন বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ফেরী ঘাট জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাত্তার পরে তবারক বিতরন করে অনুষ্ঠান শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।