কালীগঞ্জের তুষার ইলেকট্রিকে দুর্ধর্ষ চুরি

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২০ সেপ্টেম্বর’২০১৭ঃ  ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারস্থ ইসলামী ব্যাংকের নীচ তলায় অবস্থিত তুষার ইকেলট্রিকের দোকানে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে দোকানের পশ্চিম পাশের দেয়াল কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে নগদ ১ লাখ টাকা, ১৭ টি দামি মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ২ লাখ ৯১ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৯১ হাজার টাকা মালামাল চুরি করে নিয়ে যায়।

যেখানে চুরি সংঘটিত হয়েছে তার উপরের রয়েছে ইসলামী ব্যাংক, পাশে রয়েছে ইসলামী ব্যাংকের এটিএমবুথ ও সামনে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকসহ বিভিন্ন বড় বড় দোকান। এ ঘটনার পর ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে চুরি আতংক বিরাজ করছে।

মোবাইল দোকানের মালিক ওমেদুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১০টার দিকে তারা দোকান তালা লাগিয়ে বাড়িতে চলে যান। বুধবার সকালে দোকান খুলে দেখেন আলমারীতে রাখা নগদ ১ লাখ টাকা ও দামি ব্যান্ডের ১৭ টি মোবাইলগুলো খোয়া গেছে। মোবাইলের কাভারগুলো পড়ে আছে। তিনি জানান, চোরেরা দোকানের ১০ ইঞ্চি গাথুনির ইট কেটে দোকানে প্রবেশ করে মোট ৩ লাখ ৯১ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, চুরির খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোকানের মালিক ওমেদুল ইসলাম বাদি হয়ে থানায় এজাহার দায়ের করেছে। তবে জানাশুনা লোক এ চুরির সাথে জড়িত মন্তব্য করে তিনি বলেন, আমরা সিসিটিটিভি ফুটেসহ সহ চুরির বিষয়টি তদন্ত করে দেখছি। আশা মামলাটি ফাইন্ড আউট হবে।

উল্লেখ্য গত প্রায় ৪ মাস আগে ওই দোকানের পাশে অবস্থিত অঞ্জলী জুলেয়ার্স ও স¤্রাট সু’র দোকানে একই ভাবে চুরি সংঘঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।