ভোলায় ১০১পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

ভোলা প্রতিনিধি॥  ভোলার বোরহানউদ্দিনে মোঃ আওলাদ হোসেন (৩২) ও মোঃ সিরাজ মাতাব্বর (৫৫) নামের দুই মাদক বিক্রেতাকে ১০১ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার(১৬আগস্ট) বোরহাউদ্দিন থানার বড়মানিকা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত-মোঃ আওলাদ হোসেন উপজেলা বড়মানিকা ২নং ওয়ার্ডের মৃত-নুরুল ইসলামের ছেলে ও মোঃ সিরাজ মাতাব্বর উপজেলার ছোট মানিকা ২নং ওয়ার্ডের মৃত কেরামত আলীর ছেলে।

থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহাউদ্দিন থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ মোহাইমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বড়মানিকা এলাকায় অভিযান চালিয়ে মোঃ আওলাদ হোসেন ও মোঃ সিরাজ মাতাব্বরকে ১০১ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

তাদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।