ভোলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নৌবাহিনীর টহল শুরু

ভোলা প্রতিনিধি॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলায় নৌবাহিনী টহল শুরু করেছে। এর আগে রোববার সন্ধ্যায় বন্দর নগরী চট্রগ্রাম থেকে ৭০০ সদস্যের একটি দল ভোলায় এসে পৌঁছায়।
সোমবার(২৪ডিসেম্বর) সকাল থেকে তারা টহল শুরু করে।

প্রত্যেকটি উপজেলায় দুই জন করে নৌবাহিনী পদস্ত কর্মকর্তার অধিনে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করবেন। আগামী ২ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য অভিযান কার্যক্রম পরিচালনা করবেন নৌবাহিনী।

ভোলা জেলা প্রশাসক মো, মাসুদ আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, নৌবাহিনীর সদস্যরা ভোলায় টহল দিচ্ছেন। এবং জেলার ৭ উপজেলায় তাদের টহল কার্যক্রম শুরু হয়েছে। এর আগে রোবার রাতে নৌ বাহিনীর কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসনের বৈঠক শেষে নৌ কর্মকর্তা ও সদস্যরা তাদের দায়িত্ব বুঝে নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।