ভোলানাথ নির্জাতন মামলার আসামী গ্রেফতারের দাবীতে নীলফামারীতে মানববন্ধন

ভোলানাথ নির্জাতন মামলার আসামী গ্রেফতারের দাবীতে নীলফামারীতে মানববন্ধন
শ্রী অরবিন্দু রায়, নীলফামারীঃ সুদের টাকাকে কেন্দ্র করে ভোলানাথকে রাস্তা থেকে তুলে এনে রাতভর নির্জাতনের মামলার আসামীদের গ্রেফতার ও দৃস্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন।
নীলফামারী জেলার, জল ঢাকা উপজেলার, শিমুলবাড়ী ইউনিয়নের ভোলানাথকে রাস্তা থেকে তুলে এনে রাতভর নির্জাতন মামলার আসামীদের গ্রেফতার ও দৃস্টান্ত মুলক শাস্তির দাবীতে জেলা সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নে এক মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন (আপস), বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, শারদাঞ্জলি ফোরাম সহ সর্ব স্তরের মানুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন। এসময় বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন (আপস) এর শ্রী অরবিন্দু রায়, জাতীয় হিন্দু মহাজোট এর শ্রী দিলীপ কুমার রায়, শারদাঞ্জলি ফোরাম এর বিশ্বনাথ রায় প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।